কোম্পানীগঞ্জে ব্র্যাকের একসেলারেটেড অভিজ্ঞতা বিনিময়
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৬:১২:৩৪ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে ব্র্যাকের শিক্ষা কর্মসূচির একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের লক্ষে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ব্র্যাক শিক্ষা কর্মসূচির আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয়।
ব্র্যাক শিক্ষা কর্মসূচির বিভাগীয় ব্যবস্থাপক আমেনা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ছাইদ মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমেদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, ব্র্যাক শিক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার (ফিল্ড অপারেশন) নাজমা আক্তার। উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এবং ব্র্যাক এর অন্যান্য প্রোগ্রামের কর্মকর্তাগণ।





