কোম্পানীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ওরিয়েন্টেশন
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৬:১৫:৩৮ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: ‘শক রেসপন্সিভ সোশ্যাল প্রোটেকশন (এসআরএসপি)’ প্রকল্পের আওতায় কোম্পানীগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অংশগ্রহণে সামাজিক নিরাপত্তা বেষ্টনি, ভূমিকা ও দায়িত্ব, ডাটাবেস এবং লাস্ট মাইল প্রারম্ভিক সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
এফআইভিডিবি’র আয়োজনে ও বিশ্ব খাদ্য কর্মসূচি’র কারিগরি সহযোগিতায় সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে ও এফআইভিডিবির মনিটরিং অফিসার ড. শেখ তাওহিদা রহমানের সঞ্চালনায় ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো আতাউর রহমান, সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমেদ, আনসার ভিডিবি কর্মকর্তা সেলিনা বেগম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আনোয়ার সুমন, ইছাকলস ইউনিয়নের চেয়ারম্যান জনাব সাজ্জাদুর রহমান সাজু, এফআইভিডিবি প্রজেক্ট কোঅর্ডিনেটর গৌতম কুমার দাস, উপজেলা কো-অর্ডিনেটর ফুজায়েল আহমদ, এফ এফ সালমান আহমেদ চৌধুরী, নাজমা আক্তার সহ সরকারী, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় কোম্পানীগঞ্জ উপজেলার দুর্যোগ প্রতিরোধে ৪টি ইউনিয়নসহ পিছিয়ে পড়া ইউনিয়নগুলোর দিকে আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে ভবিষ্যতে এনজিও এর প্রকল্প গুলো সফলভাবে বাস্তবায়নের জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।





