বড়লেখায় আ.লীগ নেতাসহ গ্রেফতার ৮
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৬:৪৩:১৬ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা থানা পুলিশ রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে আওয়ামী লীগ নেতাসহ ৮ ব্যক্তিকে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে, সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের আওয়ামী লীগ নেতা অমর উদ্দিন ও দাসেরবাজার ইউনিয়নের টুকা গ্রামের সোহেল আহমদ, বারইগ্রামের (রেলষ্টেশন) মকবুল হোসেন, কাঠালতলীর হেলাল মিয়া, মুজি বেগম, পিয়ারা বেগম, মো. ফজর আলী টিটু ও মো. আমির উদ্দিন। থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেফতার আসামিদের সোমবার দুপুরে আদলাতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।





