দিরাইয়ে তালাবদ্ধ ঘরে চুরি
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৬:৪২:১৪ অপরাহ্ন

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই পৌর শহরের চন্ডিপুর গ্রামের বাসিন্দা মোহন মিয়ার তালাবদ্ধ ঘরে চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতের কোন এক সময় এই চুরির ঘটনাটি ঘটেছে বলে দাবী ঘরের মালিকের। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুমন মিয়া বলেন, আমার ছোট ভাই মোহন মিয়া গত শনিবার বসতঘর তালাবদ্ধ করে তার স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিলেটে যান। সেই সুযোগে চোর ১৬ নভেম্বর দিবাগত রাতে ফাঁকা ঘর পেয়ে রান্নাঘরের উপরের স্লাব ভেঙ্গে ঘরে প্রবেশ করে। চুরেরা ঘরের আলমিরা সোকেশে থাকা সমস্ত মালামাল তছনছ করে ৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে ৩ লাখ টাকা নিয়ে যায়। চোরাই মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৭ লক্ষ টাকার মতো হবে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, চুরি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





