কমলগঞ্জে বিএনপির সমন্বয় সভা
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৬:৩৬:৪৭ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, দেশে স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই। দল যাকে মনোনয়ন দেবে, বিএনপির প্রতিটি নেতাকর্মী তার পক্ষে কাজ করবে।
কমলগঞ্জ উপজেলার মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রোববার সন্ধ্যায় ২নং পতনঊষার ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পতনঊষার ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমেদ খানের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপি নেতা তোয়াবুর রহমান তবারক, জুনেদ আহমেদ ও আব্দুস শহীদের যৌথ সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, পৌর বিএনপির আহবায়ক সোয়েব আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা আবু হানিফা, শাছুল ইসলাম, আবুল কালাম, হারুন সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেলাল আহমদ চৌধুরী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. অব্দুল আহাদ, মতিউর রহমান শাহানুর, উপজেলা ছাত্রদল নেতা আব্দুস সামাদ, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আফছার খান প্রমুখ।





