স্ট্যান্ডার্ড ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৭:১২:০২ অপরাহ্ন

শরীয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি সিলেট শাখার উদ্যোগে সোমবার স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন কিশোরী মোহন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি সিলেটের আঞ্চলিক প্রধান এবং সিলেট শাখার প্রধান আবু রাহাদ খন্দকার। সভাপতিত্ব করেন কিশোরী মোহন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ।
উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম বাবুল, সিলেট শাখার সহ-ব্যবস্থাপক কে. এম. মহিউদ্দিন পারভেজ, কিশোরী মোহন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সবাইকে ব্যাংকের সেবা গ্রহণ করার আহবান জানানো হয় এবং শিক্ষার্থীদের সঞ্চয়ের জন্য উৎসাহিত করা হয়। বিজ্ঞপ্তি





