আয়কর আইনজীবী মিঠুকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৭:১৯:১৫ অপরাহ্ন

সিলেট মহানগর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আয়কর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান মিঠুর দলীয় বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকবৃন্দের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় নগরীর মুন্সিপাড়ায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুন্সিপাড়া পঞ্চায়েত কমিটির মুরব্বি মো. মোস্তফা কামাল পাশার সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা আয়কর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান মিঠু।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিপাড়া জামে মসজিদ কমিটির সেক্রেটারী মো. আব্দুল মান্নান ও এলাকার মুরব্বী জাহাঙ্গীর মিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন পিডব্লিউ মসজিদের সাবেক ইমাম মাহতাব আহমেদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড শ্রমিকদলের আহবায়ক মো. আনোয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির অর্থ সম্পাদক আব্দুল হামিদ, শ্রমিকদলের যুগ্ম আহবায়ক নান্নু মিয়া, ৩নং ওয়ার্ড মহিলাদল নেত্রী খালেদা বেগম, সিলেট মহানগর রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. মুখলেছ মিয়া, সিলেট মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক রাহাত আহমদ টিপু, যুবদল নেতা আব্দুল হাকিম সুমন, জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত আয়কর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান মিঠুকে ৩নং ওয়ার্ড বিএনপি, শ্রমিকদল, মহিলাদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহানগর রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তি





