এডাবের প্রকল্প প্রস্তাবনা লিখণ প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৭:১৫:২১ অপরাহ্ন

এডাব-এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশের আয়োজনে তিন দিন ব্যাপী প্রকল্প প্রস্তবনা লিখণ প্রশিক্ষণ রোববার অনুষ্ঠিত হয়েছে।প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এডাব সিলেট জেলার সভাপতি কয়েছ আহমেদ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এডাব কার্য নির্বাহী পরিষদের সদস্য কাজী মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন সাবেক ইসি সদস্য এটিএম বদরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডাব সিলেট বিভাগীয় সমন্বয়কারী বাবুল আখতার।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এডাব রিসোর্স পুলের সদস্য মনোতোষ কুমার মধু এবং প্রশিক্ষণের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন এডাব পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা সমাপিকা হালদার। এডাব কর্মসূচি কর্মকর্তা তাহমিনা বাশার নাজনীন এই প্রশিক্ষণের সার্বিক তত্বাবধান করেন। উক্ত প্রশিক্ষণে মোট ২৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের প্রকল্প লিখণের উপর মত বিনিময় ও দলীয় কাজের মাধ্যমে অংশগ্রহণকারীদের হাতে-কলমে শেখানো হয়। বিজ্ঞপ্তি





