নগরীর যেসব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবেনা
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৫, ৯:৩০:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর বেশকিছু এলাকায় বুধবার (১৯ নভেম্বর) টানা ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (১৭ নভেম্বর) বিকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে জানানো হয়, ট্রান্সফরমার ও বিতরণ লাইন জরুরী সংস্কার, সংরক্ষণ এবং গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য বুধবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর ১১ কেভি সোবহানীঘাট ফিডারের চালিবন্দর, কাষ্টঘর, সোবহানীঘাট, বিশ্বরোড, জেল গেট, বন্দর রোড ও আশপাশ এলাকা; কালীঘাট ফিডারের আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপাড়, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদিঘীরপাড়, ডাকবাংলা রোড ও এর আশপাশ এলাকা; বোরহান উদ্দিন ফিডারের বোরহান উদ্দিন মাজার, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর ও আশপাশ এলাকা, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও আশপাশ এলাকা এবং ধোপাদিঘীরপাড় ফিডারের রোজভিউ পয়েন্ট, উপশহর ডি ব্লক মেইন রোডের উভয় পাশ ও এর আশপাশ এলাকায় ১০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। প্রকৌশলী আব্দুর রাজ্জাক সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সার্বিক সহযোগিতা চেয়েছেন।





