মুসলিম উম্মাহর কল্যাণে আমরা একসাথে কাজ করবো : সিলেটে পাকিস্তান জমিয়ত সভাপতি
প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৮:৫৩:১৩ অপরাহ্ন
পাকিস্তান জমিয়তের সভাপতি ও সাবেক মন্ত্রী মাওলানা ফজলুর রহমান বলেছেন আমরা ভিন্ন ভাষাভাষী হলেও আদর্শিকভাবে আমরা এক ও অভিন্ন। বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণে আমরা একসাথে কাজ করবো। বর্তমান সময়ে বিশ্ব মুসলিমের ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুসলমানরা যতদিন এক থাকবে কোনো অপশক্তি তাদের রুখতে পারবে না। তাই যেকোনো অবস্থায় আমাদের ঐক্যের দিকে গুরুত্ব দিতে হবে।
তিনি গতকাল সোমবার সকালে সিলেট এসে পৌঁছলে এমএজি ওসমানী বিমানবন্দরে জেলা উত্তর-দক্ষিণ ও মহানগর জমিয়তের দেওয়া সংবর্ধনায় এ কথা বলেন। এসময় তার সাথে সফরসঙ্গী হিসেবে ছিলেন পাকিস্তান জমিয়তের সাধারণ সম্পাদক ও পাকিস্তানের সাবেক মন্ত্রী মাওলানা আব্দুল গফুর হায়দরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, যুগ্ম মহাসচিব ড. শোয়াইব আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মুনতাকিম ও সহকারী মহাসচিব তালহা শহীদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, সিলেট মহানগর জমিয়তের সভাপতি (ভারপ্রাপ্ত) মাওলানা নেজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী, সিলেট উত্তর জেলা জমিয়তের সভাপতি আতাউর রহমান কোম্পানীগঞ্জী, সহ-সভাপতি নূর আহমদ কাসেমী, সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, দক্ষিণ জেলা জমিয়তে সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুশতাক আহমেদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান চৌধুরী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মাওলানা আবুল হোসেন চতুলী, মাওলানা সদরুল আমিন, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা সালিম কাসেমীসহ জমিয়ত,শ্রমিক জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি





