কোম্পানীগঞ্জে ছাত্রদলের শোকসভা
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৫, ৭:০৫:১৩ অপরাহ্ন
হিফজুর ছিল জাতীয়তাবাদীর দলের এক অকুতোভয় সৈনিক, দুঃসময়ে হিফজুরে অবদানের কথা চির স্মরনীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক এম. হিফজুর রহমান এর শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলে তিনি। শনিবার এ শোকসভা উপজেলার এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিকদের সাবেক সভাপতি এলাইছ আহমদের সভাপতিত্বে ও জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন এর সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বাবুল ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন’র যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে মাওলানা রফিক আহমদ।
স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলী, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক দুলাল আহমেদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আহমেদ জুনেদ খান, জিসাস সিলেট মহানগর সভাপতি বিলাল আহমদ, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোর্শেদ আলম, ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য সাব্বির হোসাইন জামিল, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিম বাদশা, যুগ্ম-সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন ফরহাদ খন্দকার, সাবেক যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক বজলু মিয়া, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল, সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাকিম আহমদ ফরহাদ, জামিল আহমদ, মানিক মিয়া, আরিফ চৌদরী রাজ, গনি মিয়া, মহানগর যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম, সহ ত্রাণ বিষয়ক সম্পাদক ইমন আহমদ, সহ পুনর্বাসন বিষয়ক সাদ্দাম হোসেন লিটু, যুবদল নেতা রাজন আহমদ সাদ্দাম প্রমুখ। বিজ্ঞপ্তি





