বিএনপি সবাইকে নিয়ে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করবে : মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৫, ৭:০৯:২২ অপরাহ্ন
সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ইমাম, মোয়াজ্জিন, খতিব সমাজের সম্মানিত ব্যক্তি, আল্লাহ তায়ালা তাঁদের সম্মান দিয়েছেন। আমাদের উচিত তাঁদের সম্মান করা এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকা। বিএনপি ক্ষমতায় গেলে ইমাম, মোয়াজ্জিন ও খতিবদের কল্যাণে কাজ করবে। ইমাম-মোয়াজ্জিনগণের পাশে আমি সব সময় আছি। তাদের যেকোন সমস্যায় আমাকে পাশে পাবেন। তাদের কাছে আমি দোয়া প্রার্থী। বিএনপি সবাইকে নিয়ে কল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করবে।
তিনি মঙ্গলবার নগরীর পাঠানটুলা একটি কমিউনিটি সেন্টারে ৮ ও ৯নং ওয়ার্ডের ইমাম, খতিব ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পাঠানটুলা স্কুলের প্রাক্তন শিক্ষক আব্দুল মালিক গোলেমানের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল হাদী মাছুমের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন শাহ কুতুব জামে মসজিদ, পাঠানটুলা নবাবী মসজিদ, শাহজালাল জামেয়া মসজিদ, পরিটুলা জামে মসজিদ, নবাবী মসজিদ পাঠানটুলা, জালালিয়া জামে মসজিদ, আদম শাহ জামে মসজিদ, লতিফ মঞ্জিল বাইতুল মামুন জামে মসজিদ, মুসলিম নগর জামে মসজিদ, নতুন বাজার জামে মসজিদ, পার্ক ভিউ জামে মসজিদের ইমাম, খতিব ও মোয়াজ্জিনবৃন্দ। বিজ্ঞপ্তি





