সাস্ট অ্যালামনাই কনভেনিং কমিটিকে মহানগর জামায়াতের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৫, ৮:৪৮:৫৫ অপরাহ্ন

সাস্ট (শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ^বিদ্যালয়) অ্যালামনাই এসোসিয়েশন গঠনের লক্ষে গঠিত সাস্ট অ্যালামনাই কনভিয়েনিং কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ।
মঙ্গলবার এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী এক বিবৃতিতে-ঐতিহ্যবাহী শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সাস্ট অ্যালামনাই এসোসিয়েশন গঠনের লক্ষে গঠিত ‘সাস্ট অ্যালামনাই কনভিয়েনিং কমিটি’র কোন-কনভেনর পদে বিশ^বিদ্যালয়ের রসায়ন ১ম ব্যাচের শিক্ষার্থী ড. এম মুজিবুর রহমান, কো-কনভেনর পদে বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী সাব্বির আহমদ চৌধুরী, সদস্য সচিব পদে বিশ^বিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী ড. মু. তাজ উদ্দিন এবং ট্রেজারার পদে বিশ^বিদ্যালয়ের গণিত বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী ড. সাইকুল ইসলাম মনোনীত হওয়ায় এবং গঠিত ১১৩ সদস্য বিশিষ্ট কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।
মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেন, ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ^বিদ্যালয় সিলেটবাসীর আশা আকাঙ্খার মূর্ত প্রতীক। প্রথম বারের মতো এই বিশ^বিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশন গঠনের উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। আমাদের প্রত্যাশা গঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে একটি গ্রহণযোগ্য সাস্ট অ্যালামনাই এসোসিয়েশন গঠিত হবে। বিজ্ঞপ্তি





