হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় জিরার চালান জব্দ
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৫, ৯:২১:২১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় জিরার চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ১টি ক্যাভার্ডভ্যানসহ এসব জব্দ করা হয়।
মঙ্গলবার বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১টি ক্যাভার্ড ভ্যানসহ ১৬০ বস্তায় মোট ৪ হাজার ৮০০ কেজি জিরা জব্দ করা হয়। জব্দকৃত জিরার আনুমালিক বাজারমূল্য ১ কোটি টাকা।
হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, জব্দকৃত জিরা শায়েস্তাগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।





