যুবলীগ নেতা মান্না র্যাবের হাতে আটক
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৫, ৯:২৯:২৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সদর উপজেলা যুবলীগ নেতা আকরামুল ইসলাম মান্না আকরাম (৩০)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-৯। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে শাহপরান থানাধীন নোয়াগাঁও থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক আকরাম শাহপরান থানাধীন দলইপাড়া গ্রামের হাবিব মিয়ার ছেলে ও সিলেট সদর উপজেলা যুবলীগে সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক। তাঁর বিরুদ্ধে বিষ্ফোরক দ্রব্যাদি আইনে মামলা রয়েছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, গ্রেফতারের পর আকরামকে সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।





