ড্যাব সিলেট জেলা শাখার সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৫, ৬:৩১:৪১ অপরাহ্ন

ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং সিলেট জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেছেন, আজকের এই সদস্য সংগ্রহ কার্যক্রম কেবল একটি আনুষ্ঠানিকতা নয়-এটি ডাক্তার সমাজের অধিকার, সম্মান ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠার অন্যতম মাইলফলক। দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে চিকিৎসকদের ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। কারণ, জনগণের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে ডাক্তারদের সৎ উদ্দেশ্য, পেশাদারিত্ব এবং মানবিক মূল্যবোধই সবচেয়ে বড় শক্তি।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের প্রতিটি বড় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে ড্যাব। চিকিৎসকদের ন্যায়বিচার, কর্মপরিবেশ উন্নয়ন, নিরাপত্তা এবং পেশাগত স্বাধীনতা রক্ষায় সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার রাত ৮টায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলা শাখার সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ডা. আশফাক আহমেদ এবং ডা. আব্দুর রাউফ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. শাকিলুর রহমান, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী এবং সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ নাফি মাহদি।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. গোলাম রব শোয়েব, সিলেট জেলা ড্যাবের কোষাধ্যক্ষ ডা. নুরুল হাসান সিদ্দিকি, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফাহমিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. আহমেদ নাফী, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আজহারুল ইসলাম রানা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ডা. নিজাম আহমেদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডা. সৈয়দ হাফিজুর রহমান তানভীর, দপ্তর সম্পাদক ডা. রুসলান ইসলাম, প্রচার সম্পাদক ডা. সৌয়দ আল দীপ, সদস্য ডা. মেহেদি হাসান অনিক, ডা মাহফুজ খান, ডা. মারজান, ডা. বজলুর রহমান রেহান, ডা. তাহফীম আহমদ, ডা. রায়হান আহমেদ, ডা. আফতাব উদ্দিন চৌধুরী, ডা. সালমান, ডা. ফুজায়েল, ডা. মো. ফয়জুর রহমান তালুকদার ফয়েজ, ডা. ইহরাজ রহমান চৌধুরী, ডা. সৌরভ ও রাহাত ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি





