সিলেট-১ আসনে বাসদের প্রার্থী প্রণব জ্যোতি
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৫, ৭:০০:০৭ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার সদস্য সচিব প্রণব জ্যোতি পালকে সিলেট-১ (সদর ও সিটি করপোরেশন) আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বুধবার দুপুর ২টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে বাসদ সিলেট জেলা শাখার সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্যসচিব প্রণব জ্যোতি পাল, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা সভাপতি নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা আহ্বায়ক মাছুমা খানম, চা শ্রমিক ফেডারেশনের রত্না বসাক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাংগঠনিক সম্পাদক মামুন বেপারি, সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্টের সদর উপজেলার সাধারণ সম্পাদক রুমন বিশ্বাস প্রমুখ।
সভায় বাসদ জেলা সদস্যসচিব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক প্রণব জ্যোতি পালকে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের সিলেট-১ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি





