গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৫, ৭:০৪:৪২ অপরাহ্ন

সিলেটে গ্রাম আদালত প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি ও করনীয় বিষয়ে জেলা পর্যায়ে অর্ধ বার্ষিক সমন্বয় সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। সিলেটের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সুবর্ণা সরকার।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মো. রাকিবুল আলম। পরে গত এপ্রিল ২০২৫ ইং-থেকে সেপ্টেম্বর ২০২৫ ইং মাসের গ্রাম আদালত কার্যক্রমের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে গৃহীত পদক্ষেপসমূহ, উপজেলাভিত্তিক গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় অগ্রগতি, তুলনামূলক পিছিয়ে পড়া ইউনিয়নসমূহের বিদ্যমান চ্যালেঞ্জসমূহ এবং করনীয় বিষয়ে আলোচনা এবং সুপারিশসমূহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন গ্রাম আদালত প্রকল্পের সিলেট ও মৌলভীবাজার জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান।
সভায় সভাপতির বক্তব্যে সুবর্ণা সরকার বলেন, উচ্চ আদালতে মামলার চাপ কমানোর লক্ষ্যে ও বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ ও দ্রুত এবং অল্প সময়ে, স্বল্প খরচে, স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ -৩য় পর্যায় প্রকল্প’ এর কার্যক্রম চলমান রয়েছে। সভায় বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন বলেন, এখনো প্রান্তিক পর্যায়ের অনেক মানুষ গ্রাম আদালতের সুফল সম্পর্কে জানে না আমাদের চেষ্টা করতে হবে যেন প্রান্তিক পিছিয়ে পড়া জনসাধারণ ছোটখাটো বিরোধ নিয়ে সমাধানের জন্য গ্রাম আদালতে আসেন। এতে উচ্চ আদালতে মামলার চাপ কমবে। সংশ্লিষ্ট সবাইকে গ্রাম আদালত আইন ও বিধিমালা অনুযায়ী মামলার নথি ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ নজর দিতে বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক শাহীনা আক্তার বলেন, গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি করতে হবে। মানুষ যাতে গ্রাম আদালত সম্পর্কে বেশি করে জানতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বিজ্ঞপ্তি





