সুষম উন্নয়নের মাধ্যমে পরিকল্পিত নগর উপহার দিতে চাই : মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৫, ৭:৩১:০৯ অপরাহ্ন

সিলেট-১ আসনে (মহানগর ও সদর) বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অতীতে অপরিকল্পিত উন্নয়ন এবং অবকাঠামোগত লুটপাটের কারণে প্রত্যাশিত উন্নয়ন হয়নি, যার ভুক্তভোগী এই সিলেটের ব্যবসায়ী সমাজ। আগামী নির্বাচনে এই নগরবাসীর সমর্থন নিয়ে ভবিষ্যতে সুষম উন্নয়নের মাধ্যমে পরিকল্পিত নগর উপহার দিতে চাই। বিশেষ করে ব্যবসায়ীদের সুষ্ঠু প্রতিবন্ধকতা দূরীকরণে ভুমিকা রাখতে চাই।
তিনি বুধবার সকাল ১১টা থেকে বাদ যোহর পর্যন্ত সিলেট ব্যবসায়ী সমিতির নেতাদের নিয়ে কালিঘাট, মহাজনপট্টি, লালদিঘীরপাড় ও কাষ্টঘর এলাকায় প্রচারণকালে একথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিএনপি সরকার সবসময় ব্যবসায়ীবান্ধব সরকার। বিগত দিনে ব্যবসায়ীদের পাশে ছিলো আগামীতেও থাকবে। বিশেষ করে কালিঘাট, মহাজনপট্টি, কাষ্টঘর এলাকা সিলেটের ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা। আগামী নির্বাচনেও অতীতের ন্যায় এখানকার ব্যবসায়ীদের পাশে চায় বিএনপি। আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচনে ধানের শীষের বিজয়ে পাশে থাকবেন সিলেটের সকল ব্যবসায়ীরা।
লিফলেট বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, সাবেক সভাপতি জিয়াউল হক জিয়া, সেক্রেটারি সৈয়দ জাহিদ উদ্দিন, সহ সভাপতি মো. সাদেক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কুবেব হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সামন, প্রচার সম্পাদক ইমতিয়াজ হোসেন আরাফাত, সদস্য আলা উদ্দিন, আমিন আহমেদ, মাহবুবুর রহমান জনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজির আহমদ, সদর উপজেলা বিএনপি নেতা ইলিয়াস মেম্বার প্রমুখ।
এদিকে একইদিন খন্দকার আব্দুল মুক্তাদির ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির জোন-২ এর উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন।
১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মঞ্জুর আহমদের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহবুব হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি ও জোন-২’র প্রধান নাসিম হোসাইন, মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গনী আরেফিন জিল্লুর, মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও মহানগর কৃষকদলের আহবায়ক হুমায়ুন কবির শাহিন, কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক অলিউর রহমান সোহেল, সদস্যসচিব শুয়েব আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, আব্দুস সামাদ টিপু, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোরাদ আহমদ, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল, সহ শিল্প বিষয়ক সম্পাদক সোহেল আহমদ, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মিনহাজ হুসেন রনি, আসাদ আহমদ, ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সামাদ, যুগ্ম আহবায়ক লিটন আহমদ ও শাহেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি।





