সিলেটস্থ জগন্নাথপুর-শান্তিগঞ্জবাসীর সাথে ইয়াসীন খানের মতবিনিময় কাল
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৫, ৯:১৮:৩৭ অপরাহ্ন

সিলেটে অবস্থানরত সুনামগঞ্জ-৩ আসনের জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর সাথে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইয়াসীন খানের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত মতবিনিময় সভা আগামীকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর আম্বরখানাস্থ হোটেল পলাশের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।
এতে যথা সময়ে উপস্থিত থাকার জন্য সিলেটস্থ জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইয়াসীন খান। বিজ্ঞপ্তি





