বিএনপি ক্ষমতায় আসলে মৌলিক অধিকার আগে নিশ্চিত করা হবে : এমরান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ৬:৩১:২৯ অপরাহ্ন

সিলেট-৬ আসনে দলের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আমাদের সবার উচিৎ গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বিএনপি ক্ষমতায় আসলে এখনো বঞ্চিত থাকা মানুষের মৌলিক অধিকার- অন্ন, বস্ত্র, শিক্ষা, আবাসন ও স্বাস্থসেবা আগে নিশ্চিত করা হবে। তাই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐকব্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের জগজাফ (পশ্চিমপাড়া) গ্রামের আক্তার হোসেনের বাড়িতে ‘সাদাকাহ এইড ফাউন্ডেশন’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সিলেটের ব্যবসায়ী আক্তার হোসেনের সভাপতিত্বে ও সিলেট মহানগর ২২ নং ওয়ার্ড জাসাসের আহবায়ক অলি হোসেনের পরিচালনায় শীবতবস্ত্র বিতরণ অনুুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক লায়েছ আহমদ, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ জামিল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান নবিদ, লক্ষীপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর আহমদ মনসুর, মুরব্বি বুলবুল আহমদ, তারেক আহমদ মেম্বার, আবুল হোসেন, আব্দুর রহিম, নাজিম উদ্দন, মঈন উদ্দিন, জামিল আহমদ, রাসেল আহমদ, ফয়সল আহমদ ও কামিল আহমদ প্রমুখ। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নে দেওয়ানের সড়কে অবস্থিত ‘দেওয়ানের পুল’ নামক সেতু পরিদর্শন করেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। ‘দেওয়ানের পুল’ পরিদর্শনকালে উপজেলা, পৌর ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





