দক্ষিণ সুরমায় তারেক রহমানের জন্মদিনে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ৬:৩৫:৩৫ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দক্ষিণ সুরমায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিকের উদ্যোগে দক্ষিণ সুরমার তেতলী শাহ আনেয়ার মাদরাসাতুল মদীনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা অংশ নেয়।মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিল শেষে এতিম শিশুদের হাতে খাবার ও প্রয়োজনীয় উপহারসামগ্রী তুলে দেন মোহাম্মদ আব্দুল মালিক।এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি সাহাব উদ্দিন, সহ সভাপতি গোলাম রাব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম, প্রচার সম্পাদক লোকমান আহমদ, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তোরন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সৌদি আরব প্রাদেশিক বিএনপির সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সল, তেতলী ইউনিয়ন বিএনপির সভাপতি আজমল আলী, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন প্রমূখ। বিজ্ঞপ্তি





