৭ দফা দাবিতে ব্যাটারি চালিত রিকশা মালিক শ্রমিকদের সভা
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ৬:৩৯:০২ অপরাহ্ন

সিলেটে ৭ দফা দাবিতে ব্যাটারি চালিত রিকশা/ইজি বাইক মালিক শ্রমিকদের মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিলেট মহানগর ব্যাটারী চালিত রিকশা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ সিসিকের ১০নং ওয়ার্ড শাখার উদ্যোগে এই মিছিল ও পথসভার আয়োজন করা হয়। মিছিলটি নগরীর কানিশাইল খেয়াঘাট থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লামাপাড়ায় গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের ১০নং ওয়ার্ড শাখার সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল আহমদ এর পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারী চালিত রিকশা/ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।
বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই, সহ সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মুল্লা, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, সংগঠনের ৭নং ওয়ার্ড সভাপতি শাহ আলম, ৯নং ওয়ার্ড শাখার সভাপতি আনিছুর রহমান খান, ১৮নং ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন সালমান, বালুচর শাখার সভাপতি আব্দুল গনি, ২৫ নং ওয়ার্ড সভাপতি আছলাম উদ্দিন, সাধারণ সম্পাদক আজমল মিয়া, ২৭ নং ওয়ার্ড সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক সুমন মিয়া, শ্রমিক নেতা নজরুল ইসলাম, আজিবর, সুহেল আহমদ, খায়রুল ইসলাম, বাহার উদ্দিন, মোবারক আলী প্রমুখ। এছাড়াও মিছিল ও পথসভায় বিভিন্ন ওয়ার্ডের অসংখ্য শ্রমিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





