কুলাউড়ায় যুবদল নেতা বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ৭:০৫:৪৫ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর বাশার হাবিব ১৯ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মোহিত এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।





