কেমুসাস সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি সোলায়মান আহসান
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ৭:০৬:৪৭ অপরাহ্ন

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রবর্তিত কেমুসাস সাহিত্য পুরস্কারের জন্যে আশির দশকের শক্তিমান কবি ও কথাসাহিত্যিক সোলায়মান আহসানকে মনোনীত করা হয়েছে। ২২ নভেম্বর শনিবার তাঁকে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে। উল্লেখ্য, মুসলিম সাহিত্য সংসদ ২০০১ সাল থেকে কেমুসাস সাহিত্য পুরস্কার প্রদান করে আসছে। এবারের সাহিত্য সম্মেলন দেশের সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বিজ্ঞপ্তি





