সিলেটের চা বাগানে খন্দকার মুক্তাদিরের গণসংযোগ
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ৭:০৭:৪০ অপরাহ্ন

চলমান প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের কালাগুল চা বাগানে গণসংযোগ করেন।
এ সময় চা শ্রমিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, চা শ্রমিকরা এই সমাজের গুরুত্বপূর্ণ অংশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষি খাতের আধুনিকায়নে ব্যাপক অবদান রেখেছেন। চা শিল্প এর বাইরে নয়। তিনি খাল খনন কর্মসূচির মাধ্যমে সেচ ব্যবস্থার উন্নয়ন, জাতীয় বীজ অধ্যাদেশ প্রণয়ন এবং গ্রামীণ ব্যাংকিং ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে কাজ করেন, যা সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে এখনো রোল মডেল হিসেবে আলোচিত।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কালাগুল চা বাগানের সাধারণ সম্পাদক সন্তুস মাদ্রাজি। স্থানীয় স্কুল শিক্ষক জনি নাহাকের পরিচালনায় বক্তব্য রাখেন বাগানের ব্যবস্থাপক অরুপ চৌধুরী, বাগানের সভাপতি রনঞ্জু নায়েক, বিলাশ ব্যানার্জি, বাতাশি বাউরি, বাসন্তী নায়েক প্রমুখ। এরপর খাদিম নগর ইউনিয়নের সাহেবের বাজারে নারী পুরুষদের পৃথক দুটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাহেবের বাজারে ৭ ওয়ার্ডের মুরব্বীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি রইছ আলী। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ইলিয়াস আলী মেম্বার, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক কছির উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন, খাদিমনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম, সহ সভাপতি সুরমান আলী, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক নান্টু সরকার প্রমুখ। দুপুর ১২টায় একই এলাকার একটি হলে নারীদের নিয়ে আয়োজিত এক সমাবেশে সভাপতিত্ব করেন সায়রা বেগম। বিজ্ঞপ্তি





