মৌলভীবাজারে পিঠা উৎসব ও বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ৭:১৮:১৯ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে শীতকালিন পিঠা উৎসব ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ উৎসব-অনুষ্ঠিত হয়।
সহকারি শিক্ষক সেলিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনছুর আলমগীর। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফি উদ্দিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাশিদা আক্তার, সদর সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, অবসরপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ। বক্তব্য রাখেন জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জহুরা, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের ডেপুটি রিজিওনাল কমিশনার এহ্সানা চৌধুরী চায়না, নারী উদ্যোক্তা শিরিন আক্তার, ওপেন স্কাউট গ্রুপ এর সহ-সভাপতি ফাহমিদা হক চৌধুরীসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।





