ফাযিলপুর দাখিল মাদরাসায় ইসলামিক সোসাইটির বৃত্তি প্রদান
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৫, ৮:১৩:২৯ অপরাহ্ন

বালাগঞ্জ প্রতিনিধি: দি সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষানুরাগী আব্দুস শাকুরের পরিবারের পক্ষ থেকে আব্দুস সামাদ ও রহিমুন্নেছা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার ইউনিয়নের ফাযিলপুর দাখিল মাদরাসা হল রুমে উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ফাযিলপুর দাখিল মাদ্রাসার শিক্ষক বুরহান উদ্দিনের পরিচালনায় মাদরাসার ভারপ্রাপ্ত সুপার দুদুল চৌধুরীর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির সহসভাপতি শিক্ষানুরাগী আব্দুস শাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ডা. আব্দুল জলিল, গালিমপুর হুরুননেছা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল আউয়াল, বালাগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী মো. আমির আলী, সমাজসেবক রেজাউর রাজা, হাফিজ বদরুল ইসলাম, আব্দুল খালিক, সিরাজুল ইসলাম প্রমুখ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফাযিলপুর দাখিল মাদ্রাসার ছাত্রী আফসানা আক্তার আর্জিনা।





