বিএনপি সরকার গঠন করলে মাদক নির্মুলে কঠোর অবস্থানে থাকবে : মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ৬:০২:৫৭ অপরাহ্ন

সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, মাদক, জুয়া ও তীর খেলা যুব সমাজকে যেমন ধ্বংস করছে, ঠিক তেমনি অনেক পরিবারে কলহ সৃষ্টি করছে। সমাজে ভয়ংকর রূপ ধারন করছে এই ব্যাধি। আমাদের তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে এখনি সবাইকে সোচ্চার হতে হবে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে অতীতের মতো মাদক নির্মুলে কঠোর অবস্থানে থাকবে। তিনি শুক্রবার বিকেলে ও বৃহস্পতিবার রাতে সিলেট মহানগরী ও সদর উপজেলায় পৃথক নির্বাচনী সভায় এসব কথা বলেন।
বৃহস্পতিবার রাতে ৩ নং খাদিমনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্থানীয় শহিদ মিনার পয়েন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মন্তাজ আলী। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি সভাপতি মো. আবুল কাশেম, মহানগর যুবদলের সহ সভাপতি নজরুল ইসলাম, বিএনপি নেতা মামুন আল রশিদ হেলাল, ৫ নং ওয়ার্ড এর সাব সেন্টার কমিটির আহবায়ক শাহেদ আহমদ, সদর উপজেলা যুবদল নেতা রাজু আহমদ রাজন ও আব্দুল হামিদ রানা প্রমুখ।
অন্যদিকে রাত ১০ টায় খাদিমনগরের নয়াবাজারে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর উপ-পরিষদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রুমন আহমদের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা সাইদুর রহমান মুন্নার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। এসময় আরো বক্তব্য রাখেন শ্রমিক নেতা জুনেদ আহমদ, নজরুল ইসলাম ও আম্বরখানা শাখার শ্রমিক নেতা আব্দুল মান্নান প্রমুখ। বিজ্ঞপ্তি





