কুলাউড়ায় জামায়াতের আসন কমিটির বৈঠক
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ৬:১৩:৪১ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা জামায়াতের আয়োজনে জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত কুলাউড়া আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী।
উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী মো. জাকির হোসেন, মৌলভীবাজার পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম প্রমুখ।বৈঠকে প্রধান অতিথি শাহেদ আলী বলেন, আমাদের তৎপরতা ও কর্মকাণ্ডের মাধ্যমেই আমরা চূড়ান্ত সফলতার পথে অগ্রসর হবো, ইনশাআল্লাহ।





