জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ৬:৫১:১৭ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে এক মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞার নেতৃত্বে থানার এসআই আল-আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই বিন আমিন এবং এএসআই কামাল উদ্দিন, এএসআই মো. হুমায়ূন কবির বাহারসহ সঙ্গীয় পুলিশ দল বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নন জিআর মামলার আসামী জগন্নাথপুর উপজেলার কদমতলা গ্রামের মৃত হাকিম উল্লার ছেলে শরীফ মিয়া (৪০), বাদশা মিয়া (৪৪), জুনুর মিয়া (৩০) সহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ সূত্র নিশ্চিত করেছেন।





