বালাগঞ্জে ব্যারিস্টার সালামের কুরআন বিতরণ
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ৬:৪৮:৩১ অপরাহ্ন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বৃহস্পতিবার বাদ মাগরিব বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের বানীগাঁও হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসায় দোয়া মাহফিল এবং বিবি’স ট্রাস্ট ব্যারিস্টার এম এ সালামের পক্ষ থেকে গভীর নলকূপ প্রদান ও ছাত্রদের মধ্যে পবিত্র কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বোয়ালজুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুন নুরের সভাপতিত্বে এবং বালাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে ভ্রাতৃত্ব, সাম্য ও মানবিক মূল্যবোধের প্রতীক। এ সময় তিনি তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত ৩১’দফার রূপরেখা তুলে ধরেন।
উল্লেখ্য যে, অনুষ্ঠানে বিবি’স ট্রাস্ট ব্যারিস্টার এম এ সালামের পক্ষ থেকে বোয়ালজুড় ইউনিয়নে অবস্থিত দারুল উলুম সোনাপুর-রূপাপুর মাদরাসা’য় গভীর নলকূপ স্থাপনের জন্য নগদ এক লক্ষ টাকার চেক প্রদান করা হয় এবং বানীগাঁও হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসার ছাত্রদের মধ্যে কুরআন শরীফ বিতরণ করা হয়। এছাড়াও জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করে এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠানে দোয়া করা হয়। বিজ্ঞপ্তি





