গোয়াইনঘাটে নির্বাচনী প্রচারণায় আরিফুল হক
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ৬:৪১:৪৬ অপরাহ্ন

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে এই তিন উপজেলার উন্নয়ন হয়েছে। পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা বলতো উন্নয়নের মহাসড়ক, এখন আমি দেখতে পারছি উন্নয়নের মহাগর্ত। আওয়ামীলীগ উন্নয়নের নামে দেশকে খাদে ফেলে হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে।
শুক্রবার গোয়াইনঘাট উপজেলার জামিয়া ইসলামিয়া দারুল হাদীস আনসারুল উলূম জয়নগর মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী আরো বলেন, আল্লাহর হুকুমে আপনারা যদি আমাকে বিজয়ী করেন ইনশাআল্লাহ, এক বছরের মধ্যে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর উপজেলার আমূল পরিবর্তন দেখতে পাবেন। এই সভার আগে তিনি গোয়াইনঘাট উপজেলার মনরতলবাজার জামে মসজিদে জুমআ’র নামাজ আদায় করে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন। নামাজ শেষে তিনি গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের স্থানীয় মনরতলবাজার, মাতুরতলবাজার, আহারকান্দিবাজার, পরগনাবাজারে গণসংযোগ ও পথসভায় যোগ দেন।
বিএনপি নেতা গৌছ উদ্দিনের সভাপতিত্বে, সারজুল ইসলাম ও কামাল উদ্দিন মেম্বারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহ আলম স্বপন, উপদেষ্টা শুক্কর আহমদ, জেলা তাঁতিদলের সদস্যসচিব আলতাফ হোসেন বিলাল, যুগ্ম আহবায়ক এডভোকেট নুর আহমদ, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাদশা আহমদ, জেলা শ্রমিকদলের সদস্যসচিব নুরুল ইসলাম, শ্রমিকদলের সেক্রেটারি আব্দুস ছালাম, জৈন্তাপুর উপজেলা যুবদলের আহবায়ক বাহারুল আলম বাহার, জৈন্তাপুর উপজেলা কৃষকদলের আহবায়ক এবিএম জাকারিয়া, গোয়াইনঘাট উপজেলা তাঁতীদল সদস্যসচিব আব্দুল মান্নান, এডভোকেট লিয়াকত আলী, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ চেয়ারম্যান। পথসভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্বেচ্ছাসেবক দলনেতা মিনহাজ সামছী। বিজ্ঞপ্তি





