লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের উন্নয়ন নিয়ে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ৭:২০:২২ অপরাহ্ন

লিডিং ইউনিভার্সিটি সিলেটের ইসলামিক স্টাডিজ বিভাগের একাডেমিক উন্নয়নের লক্ষে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
মতবিনিময় সভায় লিডিং ইউনিভার্সিটির মানোন্নয়ন এবং শিক্ষকবৃন্দের দাওয়াতি কার্যক্রমে সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, রাগীব আলীর প্রচেষ্টায় ইসলামিক স্টাডিজ বিভাগ চালু করা হয়েছে যাতে অত্রাঞ্চল দ্বীনের আলোয় আলোকিত হয়। তাই এ বিভাগের উন্নয়নে শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টার উপর তিনি গুরুত্বারোপ করে তিনি প্রচার প্রচারণা, সেমিনার, সিম্পোজিয়াম আয়োজনের বিষয়ে শিক্ষকবৃন্দের মনোযোগ আকর্ষণ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম এবং প্রক্টর মো. মাহবুবুর রহমান। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকবৃন্দ বিভাগীয় নানা চ্যালেঞ্জ, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে মতামত উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি





