সিলেট-২ আসনে গণফোরামের প্রার্থী এডভোকেট মুজিবুল হক
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৫, ৬:৩৪:৫৩ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহ্যবাহী সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে গণফোরামের মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় পরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মুজিবুল হক। দলের প্রতীক উদীয়মান সূর্য নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।
গত সংসদ নির্বাচনে এ আসনে এমপি ছিলেন গণফোরাম নেতা মোকাব্বির খান।
শনিবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী তাঁর নাম ঘোষণা করেন। এসময় ১৩৩ আসনে দলের প্রাথমিক আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করেন তিনি। এরমধ্যে সিলেটেরও ১২টি আসন রয়েছে।
মনোনয়ন পেয়ে এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট মুজিবুল হক বলেন, আমার দল মানুষের কল্যাণে রাজনীতি করে আসছে। আমি সেই ধারার উত্তরাধিকারী। সুযোগ পেলে এলাকার মানুষের পাশে থেকে তাঁদের সুখ–দুঃখের অংশীদার হতে চাই। বিজ্ঞপ্তি





