বিয়ানীবাজারে ৮১ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার করেছে বিজিবি
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৫, ৬:১২:০৬ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে ৮১ লাখ টাকার ৫৪৪৫ কেজি ভারতীয় জিরা উদ্ধার করেছে বিজিবি। শনিবার বিকেলে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি নিশ্চিত করে। বিজিবি জানায়, শনিবার বেলা ১টায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সদর হতে মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক), বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তে অভিযান চালান।
অভিযানে সীমান্ত থেকে ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার দোবাগ ইউনিয়নের শেওলা ব্রীজ নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৫৪৪৫ কেজি ভারতীয় জিরা জব্দ করে। যার বাজার মূল্য ৮১ নাখ ৬৭ হাজার ৫শ টাকা। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে বলে নিশ্চিত করেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)অতিরিক্ত পরিচালক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ।





