কুলাউড়ায় সাংবাদিকের পিতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৫, ৬:১৭:২০ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় কালের কণ্ঠ প্রতিনিধি সাংবাদিক মাহফুজ শাকিলের বাবা মো. লুৎফুর রহমান ইন্তেকাল করেছেন। শনিবার (২২ নভেম্বর) বেলা পৌনে ১টার দিকে সদর ইউনিয়নের করের গ্রামস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। মো. লুৎফুর রহমান সদর ইউনিয়নের সাবেক তিনবারের ইউপি সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুশীল সেনগুপ্ত, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।





