ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশনের ফ্রি চক্ষু সেবা
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৫, ৮:০০:০৯ অপরাহ্ন

মানব কল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশন এরউ দ্যোগে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার অন্তর্গত বড়লেখা উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় এবং দর্রিদ পরিবারের পাঁচ শতাধিক রোগীদের নিয়ে ফ্রি চক্ষু ক্যাম্প সেবা পরিচালনা করা হয়েছে।
শনিবার বড়লেখা উপজেলার বর্ণী ইউনিয়নের পাকশাইল গ্রামে ওয়াদুদ ময়মুন্নেছা ফাউন্ডেশন পরিচালিত ফ্রি ফ্রাইডে ক্লিনিকে সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইনক্লুসিভ আই হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকগন রোগীদের চক্ষু পরীক্ষা করে ফ্রি চশমা ও ঔষধ প্রদান করা হয়। এছাড়াও ২৬ জন রোগীকে চোখের ছানি অপারেশন করার প্রাথমিকভাবে বাছাই করে তাৎক্ষনিক সিলেট শহরের দক্ষিন সুরমায় অবস্থিত সিলেট ইনক্লুসিভ আই হাসপাতালে ফাউন্ডেশনের নিজস্ব তত্ত্বাবধানে নেওয়া হয়।
চক্ষু ক্যাম্পে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন একে এম ফারুক, মাহমুদা ফারহীন, রুবিনা আফরোজ মুনা, কদর, সবু, হিজাজুর রহমান মসনু রুহুল, আল আমিন, সুবাহা মানহা এবং সিলেট ইনক্লুসিভ আই হাসপাতাল থেকে ডা: মুস্তাফিজুর রহমান, ডা. বায়োজিদ আলম, সাজু, অলক, কর্নিক, বাপুন, জয়নাল ও কাওছার। বিজ্ঞপ্তি





