সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে গনফোরাম প্রার্থীর মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৫, ৮:১২:০০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ-৫ আসনে গণফোরাম মনোনীত প্রার্থী টিএইচ এম জাহাঙ্গীর শনিবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। এসময় তিনি বলেন, গণফোরাম বাংলাদেশের ১৩৩টি আসনে প্রার্থী দিয়েছে। সুনামগঞ্জে তিনটি আসনে মনোনয়ন দিয়েছে। আমরা নির্বাচিত হলে শিক্ষার উন্নয়নে কাজ করে নতুন প্রজন্মকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলবো। এতে সুনামগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





