সুনামগঞ্জে ড্যাব’র সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৫, ৮:২৫:৩৬ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: ‘সবার জন্য স্বাস্থ্য এবং সর্বজনীন চিকিৎসা, আমাদের অঙ্গীকার’- এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে সদর হাসপাতাল কনফারেন্স রুমে সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. শাকিলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সদর হাসপাতালের আরএমও ডা. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ডা. শরিফ সরকার। শুরুতে কুরআন তেলওয়াত করেন ডা. এনামুল হক খান।
ডা. সালমান আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাকিব আবদুল্লাহ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ নাফি মাহদী৷
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, ডা. সৌদিয়ার হোসেন, ডা. হাফিজুর রহমান তানভীর, ডা. নিশাত তাসনীম, ডা. সৈয়দ মারজান আহমেদ প্রমুখ।





