সুনামগঞ্জে জামায়াত মনোনীত দুই এমপি প্রার্থীর শোডাউন
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৫, ৮:২৩:৫৮ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জে হাজারো মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন সুনামগঞ্জ – ১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমেদ খাঁন ও সুনামগঞ্জ – ৪ আসনের মনোনীত প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট শামস উদ্দিন।
শনিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জামায়াত নেতা তোফায়েল আহমেদ ও শামস উদ্দিনের নেতৃত্বে এই মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।মোটরসাইকেল শোডাউনটি সুনামগঞ্জ শহর থেকে বিশ্বম্ভরপুরমুখী প্রদক্ষিণ করে বিশ্বম্ভরপুর বাজারে গিয়ে সমাবেশ করেন। এ সময় সদর আসনের প্রার্থী এডভোকেট শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা অবহেলিত একটি অঞ্চল। এ অঞ্চলকে গড়ে তুলতে হলে সৎ নেতৃত্ব বাছাই করতে হবে। জামায়াত এ দেশটাকে একটা কল্যানমুলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। জামায়াত চাঁদাবাজ ও সন্ত্রাস চায়না। জামায়াত ক্ষমতায় গেলে এসব চিরতরে নির্মুল করে দেয়া হবে।
সদর আসনের নির্বাচনী শোডাউন শেষে জামায়াত মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদের নেতৃত্বে শোডাউনটি সুনামগঞ্জ – ১ আসনের তাহিরপুর উপজেলা অভিমুখী প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে জনতার উদ্দেশ্যে সুনামগঞ্জ -১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ খাঁন বলেন, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তোফায়েল আহমদ খান বলেন, অসুর শক্তির হাত থেকে আজও বাংলাদেশ প্রকৃত নিরাপত্তা পায়নি। যারা বারবার ক্ষমতায় এসেছে, তারা দেশটিকে নিজেদের ভোগ-বণ্টনের সম্পদ মনে করেছে। দেশে থেকে দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ হয়নি। জামায়াতের হাতে ক্ষমতায় গেলে এসব নির্মুল করে দেয়া হবে। একটি সমতাভিত্তিক, এ জন্য নেতৃত্বের পরিবর্তন আনতে হবে। এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির মোমতাজুল হাসান আবেদ, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ প্রমুখ।





