বিয়ানীবাজারে নদীভাঙন পরিদর্শনে এমরান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৬:০২:৩২ অপরাহ্ন

বিয়ানীবাজারের কুড়ারবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডে নদীভাঙনের কবলে পড়া বিভিন্ন গ্রাম রোববার পরিদর্শনে যান সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
দুপুরে কুড়ারবাজারের বড়বন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের এলাকা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের এমরান আহমদ চৌধুরী প্রতিশ্রুতি দেন- পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুতই এই সমস্যা সমাধানের চেষ্টা করবেন। তিনি বলেন, আপনাদের পবিত্র আমানত আমাকে প্রদান করে জনপ্রতিনিধি নির্বাচিত করলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় নদীর পারকে পরিকল্পিতভাবে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হবে। এতে যেমন করে ভাঙন থেকে বাঁচবে জনপদ, তেমনি অর্থনৈতিকভাবে লাভবান হবে এই দুই উপজেলা।
নদীপার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হোসেন পুতুল, কুড়ারবাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জুবের আহমদ, সাংগঠনিক জিয়াউল হক, কুড়ারবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার নুর মোহাম্মদ, সিলেট জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক এখলাছুর রহমান মুন্না, সিলেট মহানগর যুবদলের যুগ্ম-সম্পাদক রায়হান আহমদ অপু, বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহবায়ক দোলা হোসেন সুভাষ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মুরব্বি মক্তার আলী, নজরুল ইসলাম, মতিউর রহমান, তোফায়েল আহমেদ, হাফিজ জাফরান আহমদ, আমিনুল ইসলাম ও সালাউদ্দিন প্রমুখ।
এর আগে সকাল ১০টায় গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের আমিন কনভেনশন হলে ‘ট্রেড ফেয়ার বাংলাদেশ’ আয়োজিত ‘গোলাপগঞ্জ বিজনেস ফেস্টিভ্যাল উদ্বোধন করেন সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাড. এমরান আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি





