মৌলভীবাজারে জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৬:১২:২৯ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেল।
এ সময় রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহমান, সিনিয়র বিএনপি নেতা এডভোকেট মজিবুর রহমান মুজিব, আব্দুল ওয়াই সিদ্দিকী, ভিপি মিজানুর রহমান, জামায়াত নেতা হাফেজ তাজুল ইসলাম, মতিন বক্স, ছাত্রনেতা মুনজের আহমদ ও খেলাফত মজলিস নেতা সাইফুর রহমান।
মতবিনিময় সভায় বক্তারা জেলার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলেন। জেলা প্রশাসক মনোযোগ দিয়ে শ্রবণ করেন এবং সমস্যাগুলো থেকে সকলের সহযোগিতায় উত্তরণের আশ্বাস দেন।





