বিশ্বম্ভরপুরে বড়শি দিয়ে মাছ ধরা প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৬:১৫:১২ অপরাহ্ন

বিশ্বম্ভরপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বড়শি দিয়ে মাছ ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সদর পুকুরে এ প্রতিযোগিতা হয়।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ ফিসিং প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনি বলেন, আগামী ২৭ নভেম্বর তারুণ্যের উৎসব উপলক্ষে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে। এসময় ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। ফিসিং প্রতিযোগিতায় ৪৪ জন অংশগ্রহণ করেন। এদের মধ্যে ১০ জন বড়শি মাছ ধরতে সক্ষম হন। এর মধ্যে বিভিন্ন গ্যাটাগরিতে অখিল দেবনাথ, মো. শাহিনুর ও আসানুল হক বিজয়ী হন।
ফিসিং শেষে সমাপনীতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ, থানার অফিসার মোহাম্মদ আকবর হোসেন, ক্রীড়ামোদী জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী রজত কান্তি দাশ, সরকারি দিগ্রেন্দ্র বর্মন কলেজের সহকারী মো. নুরুল আমিন প্রমুখ। বিজ্ঞপ্তি





