মৌলভীবাজারে বিআইএস-এর মেধা যাচাই পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৭:৩৩:২৯ অপরাহ্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার জেলার সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর উদ্যোগে জেলার সর্ববৃহৎ মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রে দিনব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।বিআইএস-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর নেতৃত্বে আয়োজিত এ পরীক্ষা পরিদর্শন করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন, সংগঠনের উপদেষ্টা ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. সাদিক আহমদ, উপদেষ্টা ও রাজনগর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শেখ শাহানারা রুবি, মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) মো. মশিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিআইএস নির্বাহী পরিচালক (সার্বিক) শফিকুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মনিরুল ইসলাম, ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচির সহকারী টিম লিডার মো. মজিবুর রহমান জসনু, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কেএম সাজানুর রহমান, মো. হেলাল উদ্দিন, মোস্তফা বকস, প্রচার ও প্রকাশনা সচিব মো. আলমগীর আলম, দপ্তর সচিব সিরাজুল ইসলাম, যুগ্ম অর্থ সচিব কামরান চৌধুরী, সমাজকল্যাণ সচিব সোহেল আহমদ ও যুগ্ম সমাজকল্যাণ সচিব ফয়েজ আহমেদ।
জেলার সাতটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় তিন হাজার শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে।





