সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে দোয়ারায় মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৮:২৯:২৫ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি : নতুন সার নীতিমালা ২০২৫ বাস্তবায়নের ফলে খুচরা সার ডিলার লাইসেন্স বাতিলের আশঙ্কায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন বাংলাদেশ, দোয়ারাবাজার শাখার উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮১ জন খুচরা সার ডিলারসহ বহু ব্যবসায়ী ও সাধারণ কৃষক অংশগ্রহণ করেন।
বক্তব্য রাখেন-উপদেষ্টা সুমন মিয়া, লোকমান মিয়া, আশক আলী, গোলাম মোস্তফা, সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি বাবুল মিয়া, কোষাধ্যক্ষ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, সহ-সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক শিপন মিয়া, সদস্য নূরুল ইসলাম, জসিম উদ্দিন, কাউছার আলম ও নজরুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।





