দুর্নীতি মুক্তকরণ ফোরামের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৮:৩২:৫৮ অপরাহ্ন

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটি পুনঃগঠন উপলক্ষে সাধারণ সভা শনিবার সন্ধ্যা ৬টায় নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ ৩য় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশে ফোরামের স্থানীয় কমিটির সদস্য, অন্যতম উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান।
ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য মামুনুর রশীদ এডভোকেট ও ডা. অরুণ কুমার দেব, সিলেট মহানগর শাখার আহবায়ক আব্দুর গফুর, যুগ্ম আহবায়ক মো. লায়েক মিয়া, সদস্য সচিব মুজিবুর রহমান চৌধুরী, অরুণ চন্দ্রনাথ এডভোকেট, সরকারি মদন মোহন কলেজের ছাত্রদলের সাবেক জিএস শেখ কবির আহমদ, কেন্দ্রীয় সদস্য সরোজ ভট্টাচার্য্য প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ইকবাল হোসেন চৌধুরীকে সভাপতি, ডা. অরুণ কুমার দেবকে সিনিয়র সহ সভাপতি ও মকুসদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশে ফোরামের কেন্দ্রীয় কার্যকরী কমিটির ঘোষণা করেন ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম শিতাব। বিজ্ঞপ্তি





