ভারতীয় পেঁয়াজসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৯:২৭:৩৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর থেকে পৃথক অভিযান বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পেঁয়াজসহ ৩ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)। এ সময় একটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন—গাজীপুরের মাহফুজুর রহমান (৩৮), কুমিল্লার হোমনা উপজেলার মো. শাহআলম (২১) এবং সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর গ্রামের বেলাল আহমদ (৪০)।
এসএমপি পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কোতোয়ালী থানার সোবহানীঘাট কাঁচাবাজার এলাকার ডাচ-বাংলা ব্যাংকের সামনে অভিযান চালায় ডিবি। এ সময় একটি কার্গো ট্রাক থেকে ১১ হাজার ২৫০ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়। পরে ট্রাকসহ তিনজনকে আটক করা হয়। ডিবি জানায়, হলুদ-নীল রঙের কার্গো ট্রাকটি থেকে উদ্ধার করা পেঁয়াজের বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪৩ হাজার ৭৫০ টাকা।
এর কিছুক্ষণ পর সকাল ৭টা ২০ মিনিটে ডিবির আরেকটি দল শাহপরান থানার মুরাদপুর পয়েন্টে চেকপোস্ট পরিচালনাকালে একটি নম্বরবিহীন পিকআপ গাড়িকে থামার সংকেত দিলে পালিয়ে যায়। পরে আটক করে পিকাপের তল্লাশী চালিয়ে ২ হাজার ৬৪ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়। এসবের আনুমানিক বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৬৫ হাজার ১২০ টাকা। সবমিলিয়ে পৃথক অভিযানে ১০ লক্ষ টাকার ভারতীয় চোরাই পেঁয়াজ জব্দ করে পুলিশ।
রোববার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।





