সিলেটে মোট ভোটার ৯১ লাখ ৬৮ হাজার, বেড়েছে নারী
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৯:২৮:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলাকালীন সিলেট বিভাগে নারী ভোটারের সংখ্যা আগের তুলনায় বেড়েছে। এই বৃদ্ধির ফলে স্থানীয় ও জাতীয় নির্বাচনে মহিলাদের ভোটের প্রভাব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আঞ্চলিক নির্বাচন অফিস সিলেট সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের চার জেলায় মোট ভোটার সংখ্যা ৯১ লাখ ৬৮ হাজার ৬৬ জন।
এরমধ্যে সিলেট জেলায় ভোটার ৩১ লাখ ১৩ হাজার ৩৯৬। তন্মধ্যে পুরুষ ভোটার ১৬ লাখ ২৪ হাজার ৯৭০ এবং মহিলা ভোটার ১৪ লাখ ৮৮ হাজার ৪০৮। হিজড়া ভোটার রয়েছেন ১৮। বিশেষভাবে লক্ষ্য করা যায়, পুরুষ ভোটারের সংখ্যা আগের মতোই স্থিতিশীল থাকলেও মহিলা ভোটারের সংখ্যা বেড়েছে।
সুনামগঞ্জে মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৭৪ হাজার ১০৩, যার মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৭৭ হাজার ৭২৬, মহিলা ভোটার ১০ লাখ ৯৬ হাজার ৩৪৪ এবং হিজড়া ভোটার ৩৩।
মৌলভীবাজারে মোট ভোটার ১৭ লাখ ৭২ হাজার ৬৮৮। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৯ হাজার ৮১৩, মহিলা ভোটার ৮ লাখ ৫২ হাজার ৮৬৭ এবং হিজড়া ভোটার ৮।
হবিগঞ্জে মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৭ হাজার ৮৭৯, যেখানে পুরুষ ভোটার ১০ লাখ ৩২ হাজার ৩৪৫, মহিলা ভোটার ৯ লাখ ৭৫ হাজার ৫০৬ এবং হিজড়া ভোটার ২৮।





