সিলেটে হেফাজতে ইসলামের সভা: দেশে মুসলিম আইন প্রতিষ্ঠার দাবি
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৫, ১১:৩৯:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে হেফাজতে ইসলামের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিকেল ৩টার দিকে এ সমাবেশে বিপুল সংখ্যক ধর্মীয় নেতা-কর্মীরা উপিস্থত ছিলেন। মহানগর হেফাজত নেতা তোফয়েল আহমদ উসমানীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সভাপতি প্রিন্সিপাল শায়েখ মাওলানা নাসির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর হেফাজত নেতা তামিজ উদ্দিন।
সমাবেশে সভাপতি তার বক্তব্যে বলেন, ১৫ বছরের আওয়ামী সরকার দেশে মুসলিম আইন প্রতিষ্ঠা করেনি। দেশের বড় বড় প্রতিষ্ঠানে হিন্দুদের প্রাধান্য দিয়েছে। এবার সময় এসেছে জবাব দেয়ার। আসন্ন নির্বাচনে হেফাজতে ইসলামের প্রার্থীকে ভোট দিয়ে মুসলমানদের অধিকার রক্ষার আহ্বান জানান তিনি।
হেফাজত নেতা তামিজ উদ্দিন বলেন, “দেশে বিধর্মী ও সনাতন ধর্মাবলম্বীরা ইসলামবিরোধী কার্যকলাপ করছে। তারা সতর্ক না হলে এর পরিণতি ভয়াবহ হবে। মুসলমান নামধারী কিছু ব্যক্তি সম্প্রদায় তাদের সহযোগিতা করছে। একজন মুসলিম হয়ে যে ইসলাম মানে না, তারা এই সমাজের জন্য হুমকি। তাদেরকে মুসলিম আইন অনযায়ী কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। হেফাজতে ইসলাম আমরন ইসলাম প্রতিষ্ঠায় কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আগামী নির্বাচনে হেফাজতে ইসলামের পক্ষে ভোট দিয়ে নাস্তিক্যবাদ থেকে দেশকে বাচাতে সবার প্রতি আহ্বান জানান।
সমাবেশে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, নাস্তিক্যবাদের দিন শেষ। এবার দেশে মুসলমানদের আইন কায়েম করা হবে। কাফির মুরতাদদের কার্যকলাপ রুখে দেয়া হবে। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠা হয়েছে সকল নাস্তিক মুর্তাদ ইসলাম বিরুধীদের বিরুদ্ধে এবং ইসলামের পক্ষে কাজ করার জন্য।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- মুফতী ফয়জুল হক জালালাবাদী, মাওলানা, হাফিজ মাওলানা খলিলুর রহমান, মাওলানা আশরাফ আলী মিয়াজানী, মাওলানা মাশুক আহমদ সালামী, মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, মাওলানা মুফতী তাহুরুল ইসলাম, মাওলানা মুফতী তাহুরুল হক জকিগঞ্জী, মুফতী মাওলানা হাফিজ আনোয়ারুল হক, শায়েক মাওলানা আব্দুর রহমান, মাওলানা এখলাছুর রহমান রাজাগঞ্জী, মাওলানা আসলাম রাহমানী, মাওলানা শায়েখ আব্দুল করিম হক্কানী, প্রিন্সিপাল মাওলানা জহুরুল হক, হাফিজ মাওলানা নওফল আহমদ, হাফিজ মাওলানা রইস উদ্দীন, মাওলানা নুরুজ্জামান নোমানী, পীর মাওলানা বশির আহমদ, মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা হোসাইন আহমদ, হাফিজ এম মইনুল ইসলাম আশরাফী, মাওলানা আবুবকর সিদ্দিক সরকার, মাওলানা মুফতী ইলিয়াস আহমদ হাকিমী, মাষ্টার তরিকুল ইসলাম প্রমুখ।





